গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০০৮

শীর্ষ সংবাদ ডেস্কঃ
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারাদেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬০৩ জন ও ঢাকার বাইরে ৩০৬ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৩ হাজার ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ হাজার ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১২ জন ও ঢাকার বাইরে ২ হাজার ১৯৬ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ হাজার ৯৪ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮০৫ জন ও ঢাকার বাইরে ২ হাজার ২৮৯ জন।

আরও পড়ুন-   কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জন। এর মধ্যে ঢাকায় ৭৮ হাজার ৯১৫ জন ও ঢাকার বাইরে ১ লাখ আট হাজার ৮১০ জন।

চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৪ হাজার ৫১৮ জন ও ঢাকার বাইরে ১ লাখ এক হাজার ৮২৮ জন।

বর্তমানে সারাদেশে ১০ হাজার ৪৭০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৭৯৪ জন ও ঢাকার বাইরে ৬ হাজার ৬৭৬ জন।

এতে বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৪ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৬ শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…