গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সোনার দাম কমলো

শীর্ষ সংবাদ ডেস্কঃ
আগস্ট ১৭, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের বাজারে সোনার দাম কমেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্য কমায় নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্রতি ভরি সোনায় ১ হাজার ৭৫০ টাকা ক‌মিয়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন ছিল এক লাখ ৭৭৭ টাকা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (১৮ আগস্ট) থেকে এটি কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের ১ ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন এই ক্যাটাগরির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৭৭ টাকা (ভরি)। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৭ হাজার ৫৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন-   উলিপুরে মাদরাসায় নিয়োগের আবেদন জমা নিতে গড়িমসি

সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা হবে।

এর আগে দাম বাড়িয়ে গত ২০ জুলাই সবশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ২১ জুলাই থেকে কার্যকর হয়। ওই দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আজ পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় এক লাখ ৭৭৭ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার ৯৬ হাজার ২২৮ টাকায়, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৪৬৪ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ৬৮ হাজার ৭০১ টাকায় বিক্রি হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5770

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…