গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

শীর্ষ সংবাদ ডেস্কঃ
জুন ২৫, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১০ জিলহজ বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে। এরপর এক ঘণ্টা পর পর ৪টি এবং শেষ জামাত ৪৫ মিনিট পর অনুষ্ঠিত হবে।

রবিবার (২৫ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১০ জিলহজ ১৪৪৪ হিজরি (২৯ জুন) বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার পর্যায়ক্রমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ওই জামাতগুলো নিম্নোক্ত আলেমরা ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন-   ঢাকায় ৩ টাকা, বাইরে ৫ টাকা বাড়িয়ে গরুর চামড়ার দাম নির্ধারণ

প্রথম জামাতঃ সকাল ৭টা
ইমামঃ হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বিরঃ আব্দুল হাদী, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাতঃ সকাল ৮টা
ইমামঃ মাওলানা মুহীউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
মুকাব্বিরঃ হাফেজ ক্বারী মোঃ আতাউর রহমান, মুয়াজ্জিন (অবঃ), বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাতঃ সকাল ৯টা
ইমামঃ ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বিরঃ মোঃ শহিদ উল্লাহ, চিফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাতঃ সকাল ১০টা
ইমামঃ মাওলানা মোঃ আনিসুজ্জামান সিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বিরঃ হাফেজ মোঃ রুহুল আমিন, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট
ইমামঃ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।
মুকাব্বিরঃ হাফেজ মোঃ জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

উল্লিখিত পাঁচটি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জাকির হোসেন, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের ঈদের প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6130

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…