গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে প্রশাসনের অভিযানে দোকান বন্ধ করে পালালো ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক :
মার্চ ২১, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণ রাখতে পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান করেন উপজেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় বাজারের অধিকাংশ দোকানিরা তাদের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন বাজার তদারকিতে এ অভিযান পরিচালনা করেন।

বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ছোট ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ক্রয়মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা পণ্য বিক্রয় করেন। আড়তদাররা পণ্যের মূল্য বেশি রাখেন, তাই খোলা বাজারে তাদের বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। এ জন্য সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না। পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করেন তারা।

বাজার ঘুরে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যে কোনো পণ্যই বিক্রি হচ্ছে না। মুদি মালের পাশাপাশি মুরগি এবং গরুর মাংস ব্যবসায়ীরা পূর্ব নির্ধারিত মূল্যে তা বিক্রি করছেন।

বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, হঠাৎ প্রশাসনের অভিযানে বাজারের সাধারণ ব্যাবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাই অনেক ব্যাবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, মূল্য নিয়ন্ত্রণে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন