গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের; স্ত্রী আহত

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃষ্টি দেখে গাছের শুকনা ডাল ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে তার স্ত্রীও মারাত্মক ভাবে আহত হয়েছেন। মৃত্যু দেলোয়ার হোসেন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারি ভাতি গ্রামের ঘন আমবাড়ি এলাকার জাবেদ আলী মন্ডলের পুত্র।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে বৃষ্টি দেখে গাছের শুকনো ডাল (রান্নার খড়ি) বাড়ির পাশের জমি থেকে স্বামী-স্ত্রী মিলে আনতে যান।

আরও পড়ুন-   পণ্য গুদামজাত করে ব্যবসা করার ক্ষেত্রে ইসলাম যা বলে

এসময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মারা যান। তার স্ত্রীর পায়ের কিছু অংশ ঝলসে গিয়ে মারাত্মক আহত হয়। এদিকে সন্তানের মৃত্যুর খবর পেয়ে তার পিতা জাবেদ আলী ষ্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন।

জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী দুজনের উপরেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে স্ত্রী আহত হলেও স্বামী মারা গেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, বিষয়টি জানা নাই। তবে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় প্রশাসনের কিছু করার থাকে না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5770

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…