গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চট্টগ্রামে আগুনে পুড়ে মা-শিশুপুত্রসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
মে ২৮, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
  • fire আগুন

    প্রতীকী ছবি

Link Copied!

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার সৈয়দ পাড়া এলাকায় আগুনে পুড়ে মা ও শিশুপুত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক শিশু। তার অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৮ মে) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের চিফ লিডার চিত্ত রঞ্জন বৈদ্য।

নিহতরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার শিশুপুত্র মারুফ (১) ও প্রতিবেশী মোঃ ঈমাম উদ্দিন (২৩)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বায়েজিদ থানার অক্সিজেন এলাকার পূর্ব শহীদ নগরের একটি বাসায় অজ্ঞাত উৎস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন-   পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

এ ঘটনায় ফিরিয়া (৩) নামে এক শিশু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ড বার্ন ইউনিটে ভর্তি আছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

সিএমপির বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানিয়েছেন, তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ দু’টি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরে মা ও শিশুপুত্রসহ তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন-   নির্বাচনে গণতন্ত্র জয়লাভ করেছেঃ ওবায়দুল কাদের

আগ্রাবাদ ফায়ার স্টেশনের চীফ লিডার চিত্ত রঞ্জন বৈদ্য বলেন, ভোরে বায়োজিদের পূর্ব শহীদনগর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দু’টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধ চারজনকে উদ্ধার করে নিয়ে আসেন স্থানীয়রা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6099

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…