গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মহাবিপদ সংকেত নামিয়ে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
মে ১৪, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
  • সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি আবহাওয়া সংকেত

    ফাইল ছবি

Link Copied!

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতিপ্রবল এই ঘূর্ণিঝড় উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে দুর্বল হয়ে মিয়ানমারে অবস্থান করছে। এর ফলে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের সকল সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৪ মে) রাতে ঘূর্ণিঝড় মোখা নিয়ে ২২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন-   না ফেরার দেশে চলে গেলেন মদনের কৃতি সন্তান সাংবাদিক আজহার মাহমুদ

অধিদপ্তর বলছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রোববার সন্ধ্যা ৬টায় উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং দুর্বল হয়ে মিয়ানমারের সিটুয়ে অঞ্চলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন-   ঠাকুরগাঁও সদর থানার ওসি প্রত্যাহার

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় মোখা বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৭ কিলোমিটার পর্যন্ত আছে।

আগামীকাল থেকে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী ১৬ মে পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন