গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কিশোরগঞ্জে শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মে) সকালে মাগুড়া বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে মাগুড়া বাসষ্ট্যান্ড থেকে চেকপোষ্ট পর্যন্ত একটি র‍্যালী বের করা হয়।

র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল।

এসময় আরও বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, শ্রমিক নেতা আয়নাল হক। পরে মাগুড়া থেকে মোটর সাইকেল, অটো, সিএনজি ও পিকআপ শ্রমিকরা তাদের নিজ নিজ পরিবহন নিয়ে সাংসদ আদেলকে সাথে করে একটি র‍্যালী কিশোরগঞ্জ থানার মোড়ে এসে শ্রমিক লীগের এক সমাবেশে মিলিত হয়।

কিশোরগঞ্জ থানা মোড় থেকে আবার উপজেলা প্রশাসনের র‍্যালীতে অংশ নেয় এমপি আদেল।

আরও পড়ুন-   মদনে মহান মে দিবস পালিত 

র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংসদ আদেলুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, শ্রমিক নেতা সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান চিলু, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আশুতোষ সিংহ রায় লক্ষণ, যুগ্ম আহবায়ক হিজবুল্লাহ রহমান ডালিম প্রমূখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন