সিরাজগঞ্জের চৌহালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে চৌহালী সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজউদ্দিন, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক মোল্লা বাবুল আক্তার, সেলিমুর রেজা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এসময় আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- ফুল দিতে এসে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান চলে নাঃ হিরো আলম
এসময় আওয়ামী লীগের পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ, চৌহালী উপজেলা প্রেসক্লাব ও পুলিশ নারী কল্যাণ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়েছে জাতীয় ও বিভিন্ন সংগঠনের পতাকা। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



