গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক সংবাদঃ
জানুয়ারি ২৭, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের জেনিনে শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যার একদিন পরে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। একে গত কয়েক বছরের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনীর সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধারণা করা হচ্ছে।

গাজার স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলি শুক্রবার ভোরে অন্তত ১৩টি হামলা চালিয়ে ভূখণ্ডের কেন্দ্রস্থলে আল-মাগাজি শরণার্থী শিবিরে আঘাত করেছিল। গাজা শহরের দক্ষিণে আল-জাইতুন আশেপাশের এলাকা এবং উত্তর গাজার বেইত হানুনের পূর্বে একটি খোলা এলাকায়ও হামলা হয়েছে।

আরও পড়ুন-    বিকেলে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির বৈঠক

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সংবাদমাধ্যশ জানিয়েছে, যুদ্ধবিমানগুলি হামলা চালানোরর আগে ইসরায়েলি ড্রোন গাজায় লক্ষ্যবস্তুতে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্যরাতে ইসরায়েলের দিকে দুটি রকেট হামলা হয়েছিল। এরপরই বিমান হামলা চালানো হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…