গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মো. রুবেল হোসেন, রিপোর্টার :
ডিসেম্বর ২৬, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জে এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে হাসন্দি মানবতা ব্লাড ডোনেটকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্যা রেড ড্রাগন কালিকাপুর একাদশ। একমাত্র গোল দিয়ে রনি ভূঁইয়া ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতে নিয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ এলইডি টিভি কাপ মিনি টুর্নামেন্ট সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা উপভোগ করতে দূর দুরান্ত থেকে খেলা প্রেমীরা ছুটে আসেন। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল মাঠের চতুর্দিকে কানায় কানায়।

লামচর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খুলনাস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন, কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সমাজেসেবক মমিন হোসেন ভূঁইয়া, কালিকাপুর যুব সমাজ ও প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া, সদস্য আরিফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল টুর্নামেন্টটি স্থানীয় কিশোর ও যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামিতে বড় পরিসরে টুর্নামেন্টের আয়োজন করে খেলাধুলার প্রতি কিশোর ও যুব সমাজের আগ্রহ বাড়াতে হবে।

প্রসঙ্গত, ১৩ নভেম্বর এ টুর্নামেন্টের খেলা উদ্ভোধন হয়। এতে বিভিন্ন এলাকার ১৬ টি দল অংশ নেয়।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…