গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কালভার্ট যেন মরণ ফাঁদ

মো. রুবেল হোসেন, রিপোর্টার :
ডিসেম্বর ২০, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (৪নং ওয়ার্ড) আবিরনগর গ্রামে একটি কালভার্ট দীর্ঘদিন ধরে মৃত্যুরফাঁদে পরিনতি হয়েছে। চুপচাপ রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে করে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, লক্ষ্মীপুর রামগতি সড়ক থেকে লাহারকান্দি উচ্চ বিদ্যালয় সংযোগ সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী। বিশেষ করে বর্ষাকালে এ রাস্তা দিয়ে চলাচল করতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। বায়তুশ শরফ জামে মসজিদ পুকুর পাড়ে দিয়ে একটি রিকশা চলাচল করতে কষ্ট হয়। অধিকাংশ রাস্তা পুকুরে ডেবে গেছে। প্রায় ছোট-বড় দুর্ঘটনাও ঘটে পুকুরপাড়ে। এছাড়া গত ১ বছর ধরে এ রাস্তার ‘নতুন বাড়ী’ ওরফে নর্দমা সংলগ্ন একটি নির্মিত কালভার্টির মধ্য অংশ ভেঙে মৃত্যুর ফাঁদে পরিনতি হয়েছে। দীর্ঘদিন ভাঙা কালভার্টটি সংস্করণ না করাই, দিনদিন কালভার্টির ভাঙা অংশটি আকারে বড় হয়ে যাচ্ছে। যার ফলে যে-কোনদিন এ কালভার্টিও একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে, একযুগ ধরে লাহারকান্দি ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। নির্বাচন না হওয়ার কারণে সরকারের অনেক উন্নয়নমূলক কাজ প্রশ্নবৃদ্ধ। এ পরিষদের ৩ জন নির্বাচিত জনপ্রতিনিধি বেঁচে নেই। ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু পাটোয়ারী দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান ৩ বছর আগে মারা যান ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ড নারী ইউপি সদস্য রানী বেগমও বয়োবৃদ্ধ হয়ে মারা যান। এ ৩টি পদে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে এ ইউনিয়নে দীর্ঘ ১২ বছর নির্বাচন হচ্ছে না।

শিশু শিক্ষার্থী রাইসা, রাফিয়া ও রিদি জানান, আমরা ছোট আমাদের অনেক ভয় হয় এ ভাঙাচুরা কালভার্ট দিয়ে পারাপার করতে। বর্ষকালে স্কুল যেতে আমাদের অনেক কষ্ট হয়। আমরা একটি ভালো রাস্তা চায়। টেলিভিশনে দেখি শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়ন সারাদেশে। আর আমাদের এ রাস্তাটি একেবারে খারাপ অবস্থা।

স্থানীয় চা-দোকানী আবুল বাশার জানান, আমাদের আবিরনগর গ্রামটি জেলা শহরের পাশে অবস্থিত। তবুও আমরা সরকারের সকল উন্নয়ন থেকে বঞ্চিত। এখন পরিবেশ সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু বর্ষাকালে ঘর থেকে বের হওয়ারও সুযোগ থাকে না। ছোট-ছোট ছেলেমেয়েরা স্কুল যেতে বহু কষ্ট হয়। আমাদের দাবি হচ্ছে দ্রুত সড়কটি পাকা নয় সলিং করলে আবিরনগরবাসী উপকৃত হবে, তেমনি সরকারের সাফল্য অর্জন হবে।

ফল ব্যবসায়ী আবু ছিদ্দিক জানান, আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই। আমার বসতঘরের পাশে ১ বছর ধরে পানি নামার সরকারি কালভার্ট ভেঙে রয়েছে। দৈনিক এ রাস্তা দিয়ে ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে। এছাড়া অনেকগুলো শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। যেকোনো সময় এ ঝুঁকিপূর্ণ কালভার্টে দুর্ঘটনা ঘটতে পারে।

লাহারকান্দি ইউনিয়ন পরিষদ (সচিব) এটি এসএম মনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমাদের অবগত। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত কালভার্ট সংস্করণে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জানান, খুব শীঘ্রই আবিরনগর গ্রাম পরিদর্শন করা হবে। ঝুঁকিপূর্ণ কালভার্টটি সংস্করণ করা হবে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, লাহারকান্দিসহ যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না। সীমানা জটিলতার কারণে। ইতিমধ্যে সীমানা নির্ধারণ করে, কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশাকরি যেকোনো সময় নির্বাচনের তফসির ঘোষণা হবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…