গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সরিষার ফুলে ফুলে ভরে গেছে মাঠ-বাম্পার ফলনের আশা

আবুল কালাম আজাদ, উলিপুর (কুড়িগ্রাম):
ডিসেম্বর ১৭, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের সরিষা চাষের বাম্পার ফলন দেখা যায়। ফুলে ফুলে স্বপ্ন পূরণের আশা করছেন সরিষা চাষিরা। দিগন্ত জোড়া মাঠ যেন রঙিন রুপে সজ্জিত।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগাম জাতের সরিষা চাষের বাম্পার ফলন হয়েছে। ফুলে ফুলে ভরে গেছে দিগন্ত জোড়া মাঠ। সরিষা চাষিরা অনেক খুশি সরিষার বাম্পার ফলন হওয়ায়। তারা বলেন সরিষার ফুলে ফুলে আমরা স্বপ্ন বুনা শুরু করেছি। আশা করি এবার অনেক লাভবান হতে পারব। বিভিন্ন এলাকার দিগন্ত জোড়া মাঠে দেখা যায় ফুলে ফুলে হলুদ হয়ে গেছে। এ যেন মন জুড়িয়ে দেয়।

উপজেলার কৃষি অফিস সুত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রনোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরিষা বারি-১৪, বারি-১৭, বারি-১৮, বিনা-৪, বিনা-৯, বিএডিসি-১ সহ বীজ ও সার বিতরন করা হয়। এবারে উপজেলায় সরিষা চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৮শ’ত ৬০ হেক্টর।

আরও পড়ুন-    ১শ’২১টি প্রাথমিকে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষিত

উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামের জরিপ উদ্দিন বলেন, এবারে আমি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহায়তায় প্রায় ৮০ শতক জমিতে উন্নত জাতের বারি-১৪ ও বিনা-৯ সরিষার চাষ করেছি। যে ভাবে ফুলে ফুলে ভরে গেছে আশা করি বাম্পার ফলন হবে। উক্ত জমিতে আমার এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। ফলন ভালো হলে সরিষা পাব প্রায় ১৮ থেজে ২০ মণ। যার মুল্য হবে প্রায় ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। আশা করি অনেক লাভবান হব।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার সরিষা চাষিদের মধ্যে আবু মিয়া, খতিব মিয়া, মহশিন, মাহাতাব আলী ও মানিক মিয়া বলেন, অল্প সময়ের মধ্যে অত্যান্ত লাভজনক ফসল হচ্ছে সরিষা চাষ। যা মাত্র ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে হয়ে থাকে। এবারে সরিষার চাষ অনেক ভালো হয়েছে। আমরা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তার সহায়তায় উন্নত জাতের সরিষা বীজ ও সার প্রনোদনা হিসাবে পেয়েছি। আমরা বিভিন্ন ধরনের পরামর্শ পাচ্ছি। এবারে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার চাষ অনেক ভালো হয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রনোদনা হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সরিষার বীজ ও সার দেয়া হয়েছে। আমাদের কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তাগণ সার্বক্ষণিক ভাবে মাঠে সরিষা চাষিদের বিভিন্ন ধরনের রোগ বালাই ও পোকামাকড় দমন সম্পর্কে পরামর্শ দিয়ে আসছেন। তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ফলন অনেক ভালো হবে। সরিষার বাজার আশানুরূপ থাকলে সরিষা চাষিরা অনেক লাভবান হবে বলে জানান তিনি।”

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…