গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মদনে আমন ধানের বাম্পার ফলন…

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ
নভেম্বর ২৪, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার মদনে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে, কৃষকের মুখে ফুটেছে হাসি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মদন উপজেলার বিভিন্ন হাওরে সরজমিনে গেলে দেখা যায় কৃষকদের মধ্যে আনন্দের জোয়ার বৈইছে। সোনালী শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। নতুন ধানের গন্ধে চারিদিক মৌ মৌ করছে। কৃষক-কৃষাণীরা ধান কাটা, মাড়াই, সিদ্ধ দেওয়া ও গোলায় ধান তোলার ব্যস্ত সময় পার করছেন।

এ বিষয়ে মদন বাসস্ট্যান্ড এলাকার কৃষক মাজু মিয়া জানান, চলতি আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও খরার কারণে ফসল রোপণে কিছুটা ব্যাঘাত ঘটলেও পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে।

আরও পড়ুন-    চিরবিদায় শিক্ষাগুরু নিত্যনন্দ পাল

অন্য কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বছর ফসল ভালো হয়েছে ঠিকই কিন্তু সার, কেরোসিন, ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের সংসার চলছে না।

তারা আরো বলেন, আমারা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, মণ প্রতি ১৫০০ টাকা করে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য এতে কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহী হবে।

মদন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদের বিভিন্ন বিষয়ের পরামর্শ দিয়ে যাচ্ছি। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৯৯০ হেক্টর জমি কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষাবাদ হয়েছে ১০৫৫০ হেক্টর জমিতে। আশা করছি চলতি মৌসুমে আমাদের লক্ষ্যমাত্রার চাইতে বেশি পরিমাণে ধান উৎপন্ন হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…