গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চিরবিদায় শিক্ষাগুরু নিত্যনন্দ পাল

ইমরান হোসেন, মদন (নেত্রকোণা):
নভেম্বর ২৩, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

মৃত্যু যেন নিশ্চিত চিরতায়িত, শোকের হাহাকার। চলে গেলেন মদন উপজেলার ফচিকা নিবাসী শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাবু নিত্যনন্দ পাল (৮০)।

তিনি বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে উনার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী, সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি জীবনের দীর্ঘ সময় জাহাঙ্গীরপুর সরকারী টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এছাড়াও মদন উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং নানা সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।

আরও পড়ুন-    চিরবিদায় শিক্ষাগুরু নিত্যনন্দ পাল

তাঁহার শিক্ষার ছোঁয়ায় গড়ে উঠেছে হাজারো ছাত্র-ছাত্রীর উজ্জল ভবিষ্যত। প্রতিটি ছাত্র ছাত্রী ও এলাকার প্রতিটি মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরস্মরণীয় হয়ে। মদন উপজেলা বাসি হারিয়েছে একজন গুনিজনকে।

উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এর পাশাপাশি উনার বিদেহী আত্মার শান্তি কামনা করে মদন উপজেলার শিক্ষক -শিক্ষিকা, চিকিৎসক, ছাত্র–ছাত্রী এবং সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জানানো হয় শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…