গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বিরামপুরে আমন কাটা শুরু, কৃষকের মুখে সোনালী ফসলের হাসির ঝিলিক

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ
নভেম্বর ১৯, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এবছর রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আশানুরূপ ফলন হওয়ায় কৃষকদের মুখে খুশির ঝিলিক।

এরই মধ্যে উপজেলায় দোশরা পলাশ বাড়ি, কাদিপুর, হাবিবপুর, মুকুন্দপুর এলাকায় ধান কাটা শুরু হয়েছে। এদিকে বিগত বছরের চেয়ে এবার ধানের মূল্য বেশি পাবেন বলে আশা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এবছর রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৪৪৫ হেক্টর। অর্জন হয়েছে শতভাগ।

আরও পড়ুন-    সেবা করে জনগণের হৃদয় জয় করতে হবেঃ প্রধানমন্ত্রী

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেয়া যায়, মাঠে মাঠে কৃষাণ-কৃষাণীদের ব্যস্ত সময় কাটছে। কৃষকরা ধান কেটে জমিতে সাজিয়ে রাখছে। উপজেলার পৌর শহরের চাঁদপুর মহল্লার কৃষক বাবুল হোসেন বলেন, ‘মহান আল্লাহতালার কৃপায় ও নিজের পরিশ্রমে এবার ভালোই ফসল পেয়েছি। তবে শ্রমিক সংকট থাকায় কিছুটা দুর্ভোগ হচ্ছে আমাদের।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল বলেন, এবার উপজেলায় ৭৮ হাজার ৮৫০ মেট্রিক টন রোপা আমন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজারে ধানের ভালো দাম রয়েছে। তিনি আরও বলেন, সরকারি মূল্যে ধান বিক্রির জন্য কৃষক নিবন্ধন চলমান রয়েছে। কৃষি বিভাগ এবিষয়ে কৃষকদের সর্বোচ্চ সহযোগীতা দিয়ে আসছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…