গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সাতকানিয়ায় অপহরণ করে গণধর্ষণ, আসামি গ্রেপ্তার

চট্রগ্রাম সংবাদদাতাঃ
নভেম্বর ৮, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রাম থেকে অপহরণ করে শহরে নিয়ে গণধর্ষণের ঘটনায় মামলার পলাতক আসামী মোক্তার হোসেন (৪৫)’কে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৮ নভেম্বর) সাতকানিয়া থানাধীন বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন (৪৫) গ্রেপ্তার মোক্তার হোসেন উপজেলার এওচিয়া ইউনিয়নের সিকদারপাড়ার মৃত আব্দুস ছালামের ছেলে।

আরও পড়ুন-  উলিপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

জানা যায়, ভিকটিমের প্রতিবেশী ছিল মোক্তার। সে প্রায়ই ভিকটিমকে বিভিন্ন প্রকার কুপ্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হলে ভিকটিমকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিত। আসামি এলাকার প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবার ভয়ে কিছু বলত না। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মোক্তার সহযোগী শিমুল এবং আনু বেগমের সহায়তায় ভিকটিমকে তার বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে অটোরিক্সাযোগে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। পরে মোক্তার এবং শিমুল ভিকটিমকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ২৮ অক্টোবর আসামিরা ভিকটিমকে অসুস্থ অবস্থায় বাঁশখালী থানাধীন ভিকটিমের আত্মীয়ের বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় সাতকানিয়া থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন-  ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টায় অভিযান চালিয়ে বরুমছড়া থেকে মামলার প্রধান আসামি মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোক্তার ভিকটিমকে গণধর্ষণের কথা স্বীকার করে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন