গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সরকার পতনের উস্কানি দিচ্ছে বিএনপিঃ ওবায়দুল কাদের

টাঙ্গাইল সংবাদদাতাঃ
নভেম্বর ৭, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি সাধারণ মানুষকে সরকার পতনের উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন হচ্ছে হাওয়া ভবন ও দুর্নীতিকে ফিরিয়ে আনার আন্দোলন। গত ১৩ বছরে বিএনপি কোনো আন্দোলন করতে পারেনি। তারা নাকি ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে মিছিল করবে। সাধারণ মানুষকে আজ সরকার পতনের উস্কানি দিচ্ছে বিএনপি।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিল। এখন তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। আসলে তারেক রহমানের হাওয়া ভবনকে ফিরিয়ে আনতে আন্দোলন হচ্ছে।’

আরও পড়ুন-  লক্ষ্মীপুরে অপহরণের ১৪ ঘন্টা পর স্কুল ছাত্রী উদ্ধার

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে দুর্নীতি, অপশাসন, অপশক্তি, ভুয়া ভোটার তালিকা, হত্যা ও মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল, খুনিদের বিচার কাজ বন্ধ করতে চেয়েছিল। খেলা হবে এই খুনিদের বিরুদ্ধে।’

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

পরে সম্মেলনে আগামী তিন বছরের জন্য ফজলুর রহমান খান ফারুক ও জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন