গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে

শীর্ষ সংবাদ প্রতিবেদনঃ
অক্টোবর ২২, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ
  • বেগম মতিয়া চৌধুরী

Link Copied!

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের কর্মচঞ্চলতা কাজে লাগিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

আজ শনিবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, মানুষের গড় আয়ু বেড়েছে। তাই প্রবীণদের দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের যে গড় আয়ু, আর অবসরে যাওয়ার সময়-সেখানে অনেক বড় একটি তফাৎ রয়েছে। তাই প্রবীণদের অভিজ্ঞতা আর নবীদের কর্মচঞ্চলতা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

বিএনপি নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, গত ১৪ বছর আগে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে, ঠিক তখনই তারা দেশকে আবার সেই বিভীষিকাময় পরিস্থিতিতে নিয়ে যেতে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছে। তারা জিয়াউর রহমানের হত্যা-ক্যু’র রাজনীতিতে দেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তবে তাদের সেই সড়যন্ত্র কখনোই সফল হতে দেওয়া হবে না।

আরও পড়ুন-  উলিপুরে মাসুদ নামের এক যুবকের আত্মহত্যা

দেশের ৫৭ লাখ এক হাজার জন প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা শুধু বক্তৃতা আর বকাবাজি করি না। আমরা কাজ করি। করোনায় পরিবারের লোক যখন পরিবারের সদস্যদের মরদেহ ধরেনি, তখন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামেছিল। শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিয়েছে। প্রতিটি মানুষের খাদ্যের অভাব দূর করেছেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, প্রয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের আরও একবার শপথ নিতে হবে। আগামী নির্বাচনেও আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এর বিকল্প নেই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রীর কারণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন সুদৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। কৃষি খাতে আপনাদের দক্ষতা, দৃঢ়তার কারণে কৃষিখাত এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, একটি মহল দেশকে সম্প্রদায়িকতায় উসকে দিয়ে ফায়দা লুটতে চায়। কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ সরকারে থাকাকালীন কেউ এই সুযোগ নিতে পারবে না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…