গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড়ে মুক্তিযোদ্ধারা পেলেন ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বীর ১১০ জন মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃমোস্তফা হোসেন, রামগড় থানার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর বীর, মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা সমর কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।

আরও পড়ুন- রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

এসময়আরও উপস্থিত ছিলেন, উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে জীবিত ৪৪ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ৬৬ জন মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের কাছে শুধু ডিজিটাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অনেক দেরিতে হলেও সরকার মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হাতে তুলে দিতে পেরেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন