গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পরে মুদি দোকানির মৃত্যু

নওগাঁ সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর রাণীনগরে মির হোসেন (৪৮) নামে এক ব্যক্তির ট্রেনে কাটা পরে নিহত হয়েছে। সোমবার বিকাল ৪ টার সময় রাণীনগর রেল ওয়ে ষ্টেশনে দক্ষিন পার্শ্বে এঘটনা ঘটে। খবর পেয়ে সান্তাহার জিআরপি থানাপুলিশ লাশ উদ্ধার করেছে।

মির হোসেন রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের আবদুল করিমের ছেলে।

রাণীনগর রেলওয়ে ষ্টেশন মাস্টার আতাউল হক খাঁন বলেন, চিলাহাটী থেকে ছেরে আসা খুলনাগামী রুপসা ট্রেন ষ্টেশন অতিক্রম করছিল। এ সময় প্লাটফর্ম অতিক্রম করলে স্থানীয়রা দেখতে পান মির হোসেন ট্রেনের নিচে কাটা পরেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন- নৌকাডুবিঃ পঞ্চগড়ে বেড়েই চলেছে লাশের সারি, মৃত্যু বেড়ে ৪৭

মির হোসেনের ছোট ভাই ওবাইদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় সিম্বা স্ট্যান্ডে সকালে দোকান খুলে বেচা-কিনা করছিল। এরপর দোকান বন্ধ করে চলে যায়। পরে জানতে পারি ট্রেনের নিচে কাটা পরে মারা গেছে। তবে ঋনের কারণে জায়গা জমি বিক্রি করে অনেকটায় নিঃস্ব ছিলো মির হোসেন।

স্থানীয় ইউপি মেম্বার একই গ্রামের শুকুর আলী বলেন, ঋণ পরিশোধ করতে গিয়ে মাঠের জমি থেকে শুরু করে বাড়ীর জায়গা পর্যন্ত বিক্রি করেছে। ফলে নানান হতাশা থেকেই হয়তো আত্মহত্যা করতে পারে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানান, সংবাদ পেয়ে রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে কেন তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন তার সঠিক কারণ জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন