গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নামেন এমপি এনামুল

নিজস্ব প্রতিবেদক :
এপ্রিল ২৬, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফজরের নামাজ পড়েই ধান কাটতে নেমে পড়েন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

রোববার (২৬ এপ্রিল) উপজেলার আড়পাতা বিলে গিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটেন জামায়াতের এ এমপি।

স্থানীয়রা জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এখন মাঠে মাঠে ধান কাটার ধুম পড়েছে। তাছাড়া এলাকায় এখন শ্রমিক সংকট দেখা দিয়েছে। ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট ও অনুকূল আবহাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এমপি এনামুলের ধান কাটার মূল উদ্দেশ্য কৃষকদের সহযোগিতায় নানা শ্রেণি-পেশার মানুষকে উৎসাহ প্রদান করা।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মাহমুদা আক্তার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২৭ হাজার ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও একই ছিল। সবকিছু অনুকূলে থাকলে প্রায় ১৬ হাজার ২৬০ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় দ্রুত ধান ঘরে তুলতে সব শ্রেণি-পেশার মানুষকে কৃষকের পাশে দাঁড়াতে উৎসাহ প্রদানই আমার এ প্রয়াস।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 267

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…