গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

তেহরান নয়, সৌদির আরামকোতে হামলা চালিয়েছে ইসরায়েল; দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ
মার্চ ৩, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোর স্থাপনায় চালানো হামলার নেপথ্যে ইসরায়েল রয়েছে বলে দাবি করেছে ইরান। এই হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বলছে তেহরান।

মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এমন দাবি করেছেন।

ওই সামরিক সূত্রটি বলছে, এই হামলার উদ্দেশ্য ছিল আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো। ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা এই অঞ্চলে সব আমেরিকান ও ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে; ইতোমধ্যে অনেক জায়গায় হামলা চালানো হয়েছে। তবে আরামকোর স্থাপনা এখন পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়নি।

গতকাল বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। এর জন্য ইরানকে দায়ী করা হয়।

এই ড্রোন হামলা আরামকোর স্থাপনায় আগুন লেগেছিল, তবে তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, ‘ফলস ফ্ল্যাগ’ কৌশল হলো এমন এক ধরনের গোপন অভিযান, যেখানে প্রকৃত পক্ষের বদলে অন্য কোনো পক্ষ (সাধারণত শত্রু) এই হামলা চালিয়েছে বলে প্রচার বা দোষারোপ করা হয়। এই কৌশলের উদ্দেশ্য হলো, অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করা, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করা বা জনমত বিভ্রান্ত করা। এই ধরনের অভিযানে প্রকৃত হামলাকারী আড়ালে থেকে যায়।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…