গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জামায়াতের জনতার ইশতেহার ঘোষণা সন্ধ্যায়

শীর্ষ সংবাদ ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করা হবে। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকেই এই ইশতেহার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে একটি সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক রূপরেখা জনগণের সামনে তুলে ধরাই এই ইশতেহারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখেই এবারের ইশতেহার সাজানো হয়েছে।

‘জনতার ইশতেহার’ নামে অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে পাওয়া ৩৭ লাখের বেশি জনপরামর্শের প্রতিফলন থাকবে এতে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5770

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…