গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে সাতাঁর প্রতিযোগিতা অনুষ্ঠিত

শীর্ষ সংবাদ ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের সরকারী শিশু পরিবারের পুকুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই সাঁতার অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার, ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা সংবাদদাতা আব্বাছ হোসেন, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. শরীফ হোসেন, লক্ষ্মীপুর জেলা রেফারি এসোশিয়েশনের সাধারন সম্পাদক মো. ইব্রাহিম খলিল ও বাংলাদেশ স্কাউটস লক্ষ্মীপুর জেলা শাখার কমিশনার মোহাম্মদ আবদুল মাজিদ। এসময় জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

পরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৭০জন শিক্ষার্থী সাঁতার প্রতিযোগিতা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরন করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান বলেন, সাঁতার না জানার কারনে বছরের অসংখ্যা মানুষ পানিতে ডুবে মৃত্যু বরণ করে। যদি সাঁতার জানা থাকতো। তাহলে অকাল মৃত্যু থেকে অনেক শিশু-কিশোর রক্ষা পেতো। তাই এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিকে সাঁতার শিখানো অন্যদিকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে জেলা ক্রীড়া সংস্থা। এটি অব্যাহত রাখার ঘোষনা দেন তিনি।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…