গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নওগাঁর মহাদেবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ সংবাদদাতাঃ
আগস্ট ২২, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুর উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি স্থানীয় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা করা হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, গণ্যমাণ্য ব্যক্তি ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা মহাদেবপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

আরও পড়ুন-   ফিফা নারী বিশ্বকাপঃ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

এসময় জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম নূরানী আলাল, বীরমুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল সহ প্রমুখ ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন