গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জনগণ অনেক সেয়ানা, তারা আ.লীগকেই বিজয়ী করবেঃ মোমেন

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
এপ্রিল ১৪, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

নতুন বছরে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জনগণ সব বোঝে, তারা ভুল করে না। জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে। তাছাড়া দেশের মানুষ অনেক সেয়ানা, তাই আওয়ামী লীগের কোনও ভয় নেই।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সিলেট নগরীতে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, নতুন বছর হবে সম্প্রীতি ও সহিষ্ণুতার। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।

আরও পড়ুন- নতুন বছরকে স্বাগত জানিয়ে শেষ হলো মঙ্গল শোভাযাত্রা

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবে শুধু সরকার চাইলেই হবে না। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সব দায়দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি বলেন, সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দল, সমর্থক ও ভোটারদের। সবাই আন্তরিক হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, গত ১৪ বছরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য ও উন্নয়ন হয়েছে, সে জন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণগোষ্ঠীর সংমিশ্রণে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…