গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সম্মাননা পেলেন শীর্ষ সংবাদ এর সাংবাদিক

শীর্ষ সংবাদ ডেস্কঃ
এপ্রিল ৮, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন শীর্ষ সংবাদ এর সাংবাদিক তাবারক হোসেন আজাদ সহ তিন সংবাদকর্মী। পবিত্র রমজান উপলক্ষে  রায়পুর সাংবাদিক ইউনিয়ন এই সম্মাননা প্রদান করে। একই সাথে একাধারে দুইবার নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়াকেও সংবর্ধিত করা হয়।

পৌর আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ জুটনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান সংবর্ধিত সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধিত সাংবাদিকরা হলেন, শীর্ষ সংবাদ এর সাংবাদিক ও রায়পুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাবারক হোসেন আজাদ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুর রহমান মুরাদ ও সংবাদকর্মী মোঃ মাসুদ।

আরও পড়ুন-    রামগঞ্জে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ আহত ২০

শনিবার সন্ধায় ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াহিয়া মামুন বিন জাকারিয়া, পৌর আ’লীগের সভাপতি কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী, সম্পাদক এমআর সুমন, বিটিবির জেলা প্রতিনিধি জহির উদ্দিন, পৌরসভার কাউন্সিলর আবু ইউসুফ, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আবদুর রহমান তুহিন চৌধুরী, সম্পাদক জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আজম ও সমাজ সেবক তাহসিন হাওলাদার প্রমুখ।

এ অনুষ্ঠানের আয়োজন করে রায়পুর সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ওয়াহিদুর রহমান মুরাদের সভাপতিত্বে এবং শিক্ষক শিমুল অনুষ্ঠান সঞ্চালনা করেন।
biggapon বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…