গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কমছে হজের খরচ, নিবন্ধনের সময় বাড়ল ২৭ মার্চ পর্যন্ত

বিশেষ প্রতিবেদকঃ
মার্চ ২২, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

চলতি মৌসুমে হজের সেবার খরচ সৌদি সরকার কমানোর কারণে বাংলাদেশের হজযাত্রীদের জন্য খরচ কমেছে ১১ হাজার ৭২৫ টাকা। একইসঙ্গে হজ নিবন্ধনের শেষ সময় ২১ মার্চে থেকে বাড়িয়ে আগামী ২৭ মার্চ পর্যন্ত করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব দেশের হাজীদের জন্য মিনায় তাঁবুর খরচ (এ বি সি ডি ক্যাটাগরি) ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে সৌদি সরকার। বাংলাদেশি মুদ্রায় যা ১১ হাজার ৭২৫ টাকা। যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

এ উপলক্ষ্যে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়া ও হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেকে নতুন করে হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ফলে পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।

সরকারি ব্যবস্থাপনায় যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন, তাদের কমানো প্যাকেজ মূল্যের অর্থ আশকোনার হজ অফিস থেকে খাবারের মূল্য ফেরত দেওয়ার সময় একসঙ্গে দেওয়া করা হবে। এক্ষেত্রে হজযাত্রীরা খাবারের মূল্য বাবদ ৩৫ হাজার টাকা এবং ১১ হাজার ৭২৫ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার ৬২৫ টাকা ফেরত পাবেন।

সরকারি ব্যবস্থাপনার ন্যায় বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের জনপ্রতি ১১ হাজার ৭২৫ টাকা নিবন্ধনকারী হজ এজেন্সিকে হজযাত্রীদের ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে ভুয়া পরোয়ানায় চারদিন কারাভোগ

হজ নিবন্ধন পোর্টালের তথ্য অনুযায়ী, এখনো নিবন্ধনের বাকি আছে ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে সরকারিভাবে ৫ হাজার ১৭৩ আর বেসরকারিভাবে বাকি রয়েছে ৬ হাজার ৪৩১ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক ২ লাখ ৪৯ হাজার ২২৪ জন প্রাক-নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ৮ হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন ২ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

আগামী ২১ মে থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে। ২১ মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩০০১ নামে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করবে হজযাত্রীদের নিয়ে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে।

এ বছর প্রি-হজ ফ্লাইট হিসেবে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন