গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নাটোরে শিশু সুরক্ষা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাটোর জেলা সংবাদদাতাঃ
নভেম্বর ১৪, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
  • নাটোরে শিশু সুরক্ষা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    নাটোরে রুম টু রিড এর আয়োজনে শিশু সুরক্ষা নীতি ও আচরণ বিধি বিষয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

Link Copied!
নাটোরে শিশু সুরক্ষা নীতি ও শিশু সুরক্ষা আচরণ বিধি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে শহরের সাহারা প্লাজায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘রুম টু রিড’ এর ‘মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা’ কার্যক্রমের আয়োজনে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, সদর ও সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার বাসন্তী লতা দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন।

আরও পড়ুন-    গলাচিপা বন্দরের নৌপথ রক্ষা ও লঞ্চ চলাচল চালু রাখার দাবিতে মানববন্ধন

এছাড়া সংস্থার বাংলাদেশ কান্ট্রি অফিস থেকে অনলাইনে যুক্ত হয়ে সংস্থার সার্বিক কার্যক্রম অবহিত করেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রোকসানা সুলতানা এবং শিশু সুরক্ষা নীতি ও আচরণ বিধি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন সংস্থার মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার বোরহান উদ্দিন এবং নাটোর জেলায় মেয়ে শিশুদের শিক্ষা কার্যক্রমের সফলতা উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ফ্লোরা আক্তার।

অবহিতকরণ সভায় জেলার ৫৫টি কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোকাল পয়েন্ট শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5852

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন