গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রলি চালকের গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ
অক্টোবর ২৩, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চাপোড় বাজার এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বদরুল উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের উত্তর মালঞ্চা (কাটাবাড়ি) গ্রামের সফিজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মল্লিকপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবীর কে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন- চুরি করতে গিয়ে গরু চোর নিহত!

নিহতের স্বজনরা জানায়, শনিবার রাত ১১ টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুল মোবাইলে যোগাযোগ করে। তারপর তার ফোনের সংযোগ বন্ধ হয়ে যায়। রাতে তিনি বাড়ি ফিরেননি।

সকালে চাপোর বাজারের পার্শ্বের ওয়াজেদ আলী মাস্টারের আম বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থর হতে লাশ উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, তাকে খুন করে মরদেহ আম বাগানে ফেলে রাখা হতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6113

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…