গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

অচিরেই বিএনপি ক্ষমতায় আসছেঃ দুদু

নিজস্ব প্রতিবেদকঃ
অক্টোবর ২২, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

অচিরেই বিএনপি ক্ষমতায় আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।আজ শনিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় খুলনার বিভাগীয় গণসমাবেশে এ কথা বলেন বিএনপির হাই ভোল্টেজ এ নেতা।

দুদু বলেন, আওয়ামী লীগ সরকার কয়েক দিনের মধ্যে বিএনপির ৫ নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা কখনও আওয়ামী লীগকে ক্ষমা করব না। অচিরেই বিএনপি ক্ষমতায় আসছে।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এটাই খুলনা থেকে শপথ।

আরও পড়ুন- লক্ষ্মীপুরে ৭ বছর ধরে হাসপাতালে আলট্রাসনোগ্রাফি কক্ষবন্দী

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের যেসব লোক বলেছিলেন পদ্মার এপারে সমাবেশ করতে দেবে না, তারা এসে দেখুক এখানে জনসমুদ্র হয়েছে।

এর আগে, নির্ধারিত সময়ের আগেই দুপুর সোয়া ১২টায় খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়। আগের দিন রাতেই মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়। ৮টি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর। সমাবেশ মঞ্চ থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ১২০টি মাইক বসানো হয়েছে।

শনিবার ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা দলটির হাজারও নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ অভিমুখে রওনা হয়েছেন। নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখর হয়ে উঠেছে দলীয় কার্যালয়সহ আশপাশের এলাকা। সমাবেশ সফল করতে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ট্রাক, মাইক্রোবাস, ট্রেন ও নৌকায় করে খুলনায় পৌঁছেছেন বলে জানা গেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…