গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

হেরোইন সেবনের দায়ে আটক ৪

কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
অক্টোবর ২০, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রকাশ‍্যে হিরোইন সেবনের দায়ে ৪ মাদক সেবিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও ওসি আলমগীর হোসেন যৌথভাবে এই ভ্রম‍্যমান আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও ওসি আলমগীর হোসেন যৌথভাবে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ের পিছনে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রকাশ‍্যে হিরোইন সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম‍্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রত‍্যেককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন- ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যানঃ কাদের

আটককৃতরা হলো উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের শরিফুল ইসলাম এর পুত্র ইকবাল জাহিদ মিজু, সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের শহিদুল আলম এর পুত্র সাকিরুল আলম, ছিট পাইকেরছড়া গ্রামের মৃত আঃ ছামাদ এর পুত্র আবু সাঈদ রাসেল ও রংপুর কোতোয়ালি থানার ধাপ এলাকার গোলাম নবীর পুত্র লুৎফর রহমান।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এরা প্রত‍্যেকেই পেশাদার মাদকসেবি ও মাদককারবারি। আটককৃতদেরকে বৃহস্পতিবার বেলা ৩ টার সময় কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6130

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…