গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মতলবে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

চাঁদপুর জেলা সংবাদদাতাঃ
অক্টোবর ২০, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জ্বালানি তেল ওজনে কম দেওয়া ফিলিং স্টেশন ও দুই জ্বালানি তেল বিক্রয়ের দোকানদারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২০ অক্টোবর(বৃহস্পতিবার) উপজেলা প্রশাসন এবং বিএসটিআই এর উদ্যোগে মতলব পৌরসভায় অবস্থিত নওরীন ফিলিং স্টেশন, নায়েরগাঁও বাজারের প্রধানিয়া ফিলিং স্টেশন এবং রাস্তার ধারে অবস্থিত বিভিন্ন জ্বালানি তেল বিক্রয়ের দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

আরও পড়ুন- রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার জান্তা সরকার

অভিযানকালে প্রতি ৫ লিটার অকটেন বিক্রয়ের সময় ৪৫০ মিলিলিটার, প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ২২০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় নওরীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা ও প্রতি ৫ লিটার ডিজেল বিক্রয়ের সময় ৬০০ মিলিলিটার তেল ওজনে কম দেওয়া প্রমাণিত হওয়ায় পৌরসভার পৈলপাড়া এলাকার ফরহাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে সঙ্গে ছিলেন বিএসটিআই জেলা পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, ওজনে কম দেওয়ায় তাদের কে জরিমানা করা হয়েছে।কেউ নিয়মের বাহিয়ে কাজ করলে তাদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্হা নেওয়া হবে। অভিযান চলমান থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…