গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বাঁশখালী‌তে সাগ‌রে জাল ফেলায় ৫ লাখ টাকার জাল জব্দ

বাঁশখালী (চট্রগ্রাম) সংবাদদাতাঃ
অক্টোবর ১৬, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

“মা ই‌লিশ ধরা বন্ধ ক‌রি, ই‌লিশ সমৃদ্ধ দেশ গ‌ড়ি” এ প্রতিপাদ‌্যকে সামনে রে‌খে গত ৭ অ‌ক্টোবর থে‌কে ২৮ অ‌ক্টোবর পর্যন্ত ই‌লিশ ধরা বন্ধ র‌য়ে‌ছে। এ আইন অমান‌্য ক‌রে বাঁশখালীর উপকূলীয় এলাকার সাগ‌রে জাল ‌ফে‌লার অ‌ভি‌যো‌গে শনিবার (১৫ অক্টোবর) অ‌ভিযান প‌রিচালনা করা হয়। মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের এ অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার অবৈধ জাল আগুনে পুড়ানো হয়েছে।

মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা বন্ধ কার্যক্রম বাস্তবায়নে বাঁশখালী উপজেলার ছনুয়া ঘাট হতে সাগরের কুতুবদিয়া চ্যানেল এবং কাটখালী, ফাঁড়ির মুখ, শেখেরখীল সরকার বাজার ও চাম্বল বাংলাবাজারে জলকদর খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় প্রায় ৫ হাজার মিটারের ৫টি বেহুন্দী ও ২টি পেকুয়া জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল‍্য প্রায় ৫ লাখ টাকা।

আরও পড়ুন- ইউক্রেনে ইন্টারনেট সেবা প্রদান নিয়ে ইলন মাস্কের ‘ইউটার্ন’

ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনাকা‌লে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ রাশিদুল হক, বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার আলী হাসান সহ অন‌্যান‌্য দা‌য়িত্বশীল কর্মকর্তারা সা‌থে ছি‌লেন।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী ব‌লেন, “মা ইলিশ রক্ষায় ২২ দিন মাছ ধরা বন্ধ কার্যক্রম সফল করার জন‌্য এ অ‌ভিযান প‌রিচালনা করা হ‌চ্ছে। যারা এ নিয়ম মান‌বে না তা‌দের অবশ‌্যই আই‌নের আওতায় আনা হ‌বে।”

জানা যায়, ৭ অক্টোবর থেকে শুরু হয় এবং আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন চলবে এই অভিযান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…