গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নভেম্বরে জাপান যাবেন প্রধানমন্ত্রী

শীর্ষ সংবাদ ডেস্কঃ
সেপ্টেম্বর ২৯, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহে জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেশটিতে সফর করবেন বঙ্গবন্ধুকন্যা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে বুধবার (২৮ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

জানা গেছে, এ বছরের নভেম্বরের শেষ সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত। এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ না হলেও ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সফরটি হতে যাচ্ছে।

সরকারপ্রধানের সফরের দিন নির্ধারণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে উভয় দেশ কাজ করছে। এ সফরের মধ্য দিয়ে উন্নয়ন অংশীদার জাপানের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন- তথ্য অধিকারের সাথে দায়িত্বশীলতাও থাকতে হবেঃ তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে টোকিও সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শেখ হাসিনার সফরে দুই দেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছে। সফরে বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইবে। অন্যদিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কৌশল রূপকল্প বাস্তবায়নে ঢাকাকে পাশে চাইবে টোকিও। তবে ঢাকা এ কৌশলের অর্থনৈতিক বা উন্নয়নভিত্তিক উদ্যোগের বাইরে সামরিক বা অন্য কোনো উদ্যোগে অংশীদার হতে চায় না।

সর্বশেষ তিন বছর আগে ২০১৯ সালে জাপান সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5770

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…