গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রামগড়ে সোনালী লাইফ ইন্স‍্যুরেন্সের কর্মশালা অনুষ্ঠিত

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

“সোনালী জীবন সুখের জীবন” এ প্রতিপাদ্য সামনে নিয়ে খাগড়াছড়ি জেলার রামগড়ে কর্মীদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সোনালী লাইফ ইন্স‍্যুরেন্স এর অস্থায়ী কার্যালয় পুরাতন সোনালী ব‍্যাংকের ৩য় তলায় রামগড় মেট্রোর আয়োজনে সিনিয়র ব্রাঞ্চ ম‍্যানেজার মোহাম্মদ শাহাদাত মজুমদার এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স‍্যুরেন্স কোম্পানীর সেল্স ‍ম‍্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন (কিরণ), ব্রাঞ্চ ম‍্যানেজার ইফতেখারুল আলম, সিনিয়র ইউনিট ম‍্যানেজার মোহাম্মদ জাবেদ হোসেন পাটোয়ারী প্রমুখ।

আরও পড়ুন- তালায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারী অনুদান বিতরণ

সোনালী লাইফ ইন্স‍্যুরেন্স এর বিভিন্ন পদক্ষেপসমূহ শতভাগ অর্জনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কর্মশালার প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন।

কর্মশালা শেষে কোম্পানীর প্রধান অতিথি উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মীদের উপস্থিতিতে সোনালী লাইফ ইন্স‍্যুরেন্স কোম্পানী’র রামগড় উপজেলা শাখার স্থায়ী অফিসের উদ্ধোধন করেন।

এছাড়াও কর্মশালায় সোনালী লাইফ ইন্স‍্যুরেন্স এর ব্রাঞ্চ ম‍্যানেজার কাজী জালাল আহমেদ, সিনিয়র এফএ আবুল কাশেম ও মোহাম্মদ ইউনুস, মোশারফ হোসেন সহ রামগড় উপজেলায় কর্মরত পুরুষ ও মহিলা কর্মী, উদ্যোক্তা, গ্রাহক সহ সাংবাদিকবৃন্দ‍ উপস্থিত ছিলেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন