গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জাপানে ঘূর্ণিঝড়-টাইফুন নানমাডল: ‘নজিরবিহীন ঝুঁকি’ সতর্কতা জারি

আন্তর্জাতিক সংবাদঃ
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড়ের নজিরবিহীন ঝুঁকির সতর্কতার মধ্যে জাপানে কয়েক লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। রবিবার কিউশু দ্বীপে টাইফুন নানমাডল আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৭০ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারি এবং অতি ভারি বর্ষণের সতর্কতাও জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সেখানে ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে আকস্মিক বন্যা এবং ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। ঝড়ের সতর্কতা হিসেবে এরইমধ্যে কিউশু দ্বীপে ট্রেন ও বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

আরও পড়ুন- এস

যে চারটি দ্বীপ জাপানের মূলভূখণ্ডের কেন্দ্রে অবস্থিত তার সর্বদক্ষিণের দ্বীপ কিশুদা। যেখানে এক কোটি ৩০ লাখের বেশি মানুষের বসবাস। কিশুদার উপর দিয়ে ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে জাপানের মধ্যাঞ্চল পেরিয়ে রাজধানী টোকিওর দিকে যাবে বলে ধারণা প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

তবে ভূখণ্ডে উঠে যাওয়ার পর ঘূর্ণিঝড়টি দ্রুত শক্তি হারাবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। তাই রাজধানীতে তেমন ক্ষয়ক্ষতি হবে না।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, ঘূর্ণিঝড় নানমাডল ২০১৮ সালে দেশটিতে আঘাত হানা জেবি এবং ২০১৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় হাগিবিসের চেয়েও প্রলয়ঙ্কারী হতে পারে।- বিবিসি

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…