গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গুপ্ত বাহিনীকে মানুষ খারাপ চোখে দেখে: এ্যানি

মো : রুবেল হোসেন
মার্চ ১৩, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড দেশের মানুষ ভালো চোখে দেখে না।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে সামাজিক সংগঠন ভ্যানগার্ডের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “বট সৃষ্টি হয়েছে রোবট প্রযুক্তি থেকে। রোবট থেকে এসেছে বট—যারা খুব দ্রুত কাজ করে। এখন দেশের মানুষ বট বাহিনী ও গুপ্ত বাহিনীর অপতৎপরতা সম্পর্কে সচেতন। বাইরে থেকে তারা দাবি করে যে তারা ন্যায় ও ইনসাফের রাজনীতি করে। কিন্তু বাস্তবে তারা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার চেষ্টা করছে এবং নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। সেই সুযোগ আর দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “এখনও সারা বাংলাদেশে অসংখ্য ফেক আইডি সক্রিয় রয়েছে। হিসাব অনুযায়ী এগুলোর থাকার কথা নয়। এসব আইডি থেকে জাতি কোনো ভালো কিছু পায় না।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শীর্ষ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের আইডি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের আয়োজন করেন সামাজিক সংগঠন ভ্যানগার্ডের পরিচালক শাহাদাত হোসেন জুবায়ের বাবু।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 165

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…