গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নির্মাণ শেষ, উদ্বোধন নেই: রায়পুরে তালাবদ্ধ চার গণশৌচাগার

তাবারক হোসেন আজাদ
মার্চ ১২, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত চারটি গণশৌচাগার প্রায় দুই বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে। নির্মাণকাজ শেষ হলেও ইজারা ও তত্ত্বাবধান নিয়ে জটিলতার কারণে এগুলো জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। ফলে বাজারে আসা ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার, উত্তর চরবংশী ইউনিয়নের আলতাফ মাস্টার ইলিশা ঘাট, দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজার এবং শহরের বাসটার্মিনাল এলাকায় এসব গণশৌচাগার নির্মাণ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনা দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, রায়পুর–চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক–সংলগ্ন রাখালিয়া বাজারে একটি উচ্চবিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, চারটি ব্যাংক-বীমা প্রতিষ্ঠান ও ছয়টি হোটেলসহ চার শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এখানে শত শত মানুষের সমাগম হয়। কিন্তু ব্যবহারযোগ্য কোনো গণশৌচাগার না থাকায় অনেকেই বাধ্য হয়ে পাশের একটি মসজিদের পরিত্যক্ত শৌচাগার ব্যবহার করছেন। এতে দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন গণশৌচাগারটি বহু আগে নির্মাণ শেষ হলেও এখনো তালাবদ্ধ। এর দরজায় তালা ঝুলে আছে, ভেতরে রং, পানির কল, কমোড ও বৈদ্যুতিক বাতি নষ্ট হয়ে যাচ্ছে।

একই চিত্র দেখা গেছে দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজারে। ব্যস্ত এই বাজারে গরুহাট ও কাঁচাবাজারে প্রতিদিন হাজারো মানুষ আসেন। কিন্তু গণশৌচাগারটি তালাবদ্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে খোলা স্থানে প্রাকৃতিক প্রয়োজনে সাড়া দেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারীরা।

উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী আলতাফ মাস্টার ইলিশা ঘাটেও নির্মিত গণশৌচাগারটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে। ঘাট এলাকায় যাত্রী ও জেলেদের নিয়মিত যাতায়াত থাকলেও তারা এর সুবিধা পাচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণশৌচাগারগুলো কার তত্ত্বাবধানে পরিচালিত হবে—মসজিদ কমিটি, বাজার কমিটি নাকি ইউনিয়ন পরিষদ—এ নিয়ে মতবিরোধ থাকায় এখনো ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ কারণে উদ্বোধনও করা হয়নি।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার, সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন এবং রায়পুর উপজেলার উপসহকারী প্রকৌশলী রমিজ উদ্দিন বলেন, অবহেলায় পড়ে থাকা গণশৌচাগারগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এগুলো জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে রায়পুর পৌরসভা–এর সচিব মুজিব মাসউদ বলেন, বাসটার্মিনাল এলাকায় নির্মিত গণশৌচাগার ইতিমধ্যে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তবে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, দ্রুত সব গণশৌচাগার চালু করা না হলে জনস্বাস্থ্য ঝুঁকি বাড়বে এবং বাজার এলাকার পরিবেশ আরও দূষিত হয়ে উঠবে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 98

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…