গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি নির্বাচনঃ মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
  • মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি নির্বাচন : ফখরুল

    এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর | সংগৃহীত ছবি

Link Copied!

ঢাকার দুই সিটিসহ ছয় সিটি করপোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে তারা যোগদানপত্র জমা দেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কি না, তা নির্ধারিত হবে সংসদে।’

মন্ত্রী বলেন, ‘যেসব সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনই মূল লক্ষ্য, সেদিকেই যাওয়া হবে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ সেবা বেশি এবং ভালোভাবে পাবে বলে মনে করছি। সে কারণেই তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে। স্থানীয় সরকার সচল না হলে মানুষ সেবা পাবে না, তাই সচল করা খুবই প্রয়োজন।’

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘রাজনৈতিক ব্যক্তি ও অভিজ্ঞদের প্রশাসক হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা ভালো করবেন বলে বিশ্বাস করি।’

যোগদানের পর প্রশাসকরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে যোগদান করা নতুন ছয় প্রশাসক জানিয়েছেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনে টার্গেট নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, ‘স্থানীয় সরকার অকার্যকর থাকলে, কেন্দ্রীয় সরকার ভালোভাবে ফাংশন করতে পারে না এবং জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়। জনগণের অভাব-অভিযোগ সমাধানে কাজ করব। প্রধানমন্ত্রী যে আস্থা রেখেছেন তার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। দলের আস্থা অর্জন করেছি, এখন কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে নির্বাচনে যাব।’

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6104

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…