গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইরানকে চাপে ফেলতে সীমিত সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
  • বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবিঃ হোয়াইট হাউস

Link Copied!

ইরানকে পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে দেশটিতে একটি সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নিজেই এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানকে নতুন করে চুক্তিতে আসার জন্য চাপ দিতে কোনও সীমিত হামলার পরিকল্পনা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে হয় বলতে পারি যে, আমি এটি (সীমিত হামলা) বিবেচনা করছি।

তবে সম্ভাব্য এই হামলার রূপরেখা বা বিস্তারিত কোনও তথ্য তিনি প্রকাশ করেননি।

এর আগে, পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তজনা নিরসনে এক ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, চলতি সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধের কোনও শর্ত দেয়নি। অন্যদিকে ইরানও সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার কোনও প্রস্তাব দেয়নি।

শুক্রবার এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, আমরা সমৃদ্ধকরণ স্থগিতের কোনও প্রস্তাব দিইনি এবং যুক্তরাষ্ট্রও তা পুরোপুরি বন্ধ করতে বলেনি। বর্তমানে আমাদের আলোচনার মূল বিষয় হলো, কীভাবে এটি নিশ্চিত করা যায় যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেবল শান্তিপূর্ণ কাজেই ব্যবহৃত হচ্ছে এবং ভবিষ্যতেও তা শান্তিপূর্ণ থাকবে।

আরাকচি আরও জানান, ইরানের এই কর্মসূচি যে শান্তিপূর্ণ, তা নিশ্চিত করতে কিছু প্রযুক্তিগত ও রাজনৈতিক আস্থা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। এর বিনিময়ে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ওয়াশিংটন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য তিনি প্রকাশ করেননি।

মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের কাছে ইরানের পক্ষ থেকে পাল্টা প্রস্তাব দেওয়ার কোনও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও, আরাঘচি মনে করেন একটি কূটনৈতিক চুক্তি এখন হাতের নাগালে। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই এই লক্ষ্য অর্জন সম্ভব। আগামী দুই-তিন দিনের মধ্যে আমরা একটি খসড়া প্রস্তাব দেব এবং সপ্তাহখানেকের মধ্যে পরবর্তী আলোচনা শুরু হতে পারে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6018

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…