গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নতুন রূপে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী

শীর্ষ সংবাদ
জুলাই ১৫, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

চিত্রনায়িকা শবনম বুবলীকে এবার দেখা যাবে এক নতুন রূপে। মিউজিক ভিডিওতে হাজির হচ্ছেন তিনি। এটি দিয়েই প্রথমবার গানের ভিডিওতে মডেল হিসেবে অংশ নেবেন তিনি। গানচিত্রটির পরিচালনায় আছেন আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু।

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে অংশুর ‘খেলা হবে’ নামে একটি সিনেমায় বুবলী অভিনয় করবেন বলে ঘোষণা দেওয়া হলেও নানা জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। অবশেষে দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছে সংগীতনির্ভর এক ভিন্নধর্মী প্রজেক্টে।

গত ১৯ মে অংশু ফেসবুকে বুবলী ও গীতিকার আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এবার হবে। ওয়েট ইজ ওভার।’

যদিও সেসময় কাজের প্রকৃতি সম্পর্কে কিছু জানাননি তিনি। প্রায় দুই মাস পর জানা গেল, এটি একটি মিউজিক ভিডিও। গানের নাম ‘ময়না’।

গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনায় আছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন কোনাল। এর আগে বেশ কয়েকটি সিনেমার গানে বুবলীর ঠোঁটে কণ্ঠ দিয়েছেন কোনাল। এমনকি কোনালের পুরস্কারপ্রাপ্ত গানও ছিল বুবলীর ঠোঁটেই।

‘ময়না’র ভিডিওর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। শিগগিরই এটি প্রকাশ পাবে গানচিল মিউজিকের ব্যানারে।

এদিকে বুবলীর হাতে রয়েছে বেশ কিছু কাজ। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুটি সিনেমা। সেগুলো হলো জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’। যদিও গত কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা। এখন শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে সিনেমাগুলো মুক্তি পেতে পারে।

বর্তমানে বুবলী কাজ করছেন রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমায়। সেখানে তার সহশিল্পী আব্দুন নূর সজল। পাশাপাশি তিনি শেষ করেছেন টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এর কাজ। এতে আরও আছেন কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস ও রজতাভ দত্ত।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5671

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…