গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে আশ্রয়ণ কেন্দ্রে সেনাবাহিনীর রান্নাকরা খাবার বিতরণ

শীর্ষ সংবাদ ডেস্ক
আগস্ট ২৯, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে বন্যা দুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রের ৬০ পরিবারের মাঝে এ রান্না-করা খাবার বিতরণ করা হয়।

কুমিল্লা সেনানিবাসের (১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ক্যাপ্টেন শাহ্ মোহতাসিম রহমানের তত্ত্বাবধানে এ রান্নাকরা খাবার বিতরণ করা হয়।

লক্ষ্মীপুরে প্রতিদিন দুইটি আশ্রয়ণ কেন্দ্রে সেনাবাহিনীর উদ্যোগে রাতের বেলা রান্নাকরা খাবার বিতরণ করা হয়। এছাড়াও বন্যাদুর্গতের মাঝে শুকনো খাবার, ত্রাণ সামগ্রীসহ বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করে আসছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবাই নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য: লক্ষ্মীপুর জেলা জুড়ে প্রায় ৮ লাখ মানুষ টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার পানিতে মানবেতর জীবন-যাপন করছে। এসব মানুষ বেশিরভাগ বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র উঠলেও, এখনও অনেক পরিবার দিশেহারা হয়ে এদিক-ওদিক ছুটাছুটি করছে। গত দুইদিন ধরে ধীরগতিতে বন্যার পানি নামতে শুরু করছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন