গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার ২

তাবারক হোসেন আজাদ
জুন ২১, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে ১৮ দিন পর অপহত কিশোরীকে (১৪) উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় অপহরন মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।। বৃহস্পতিবার রাতে (২০ জুন) কিশোরী ও আসামীদেরকে সদর উপজেলার চররুহিতা গ্রাম থেকে উদ্ধার ও গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে (২১ জুন) কিশোরীকে ও দুই আসামিকে আদালতে হাজির করলে বিচারক কিশোরীকে অভিভাবকের জিম্মায় দেন। দুই আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলো, লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের সলেমান হায়দারের ছেলে তফিকুল হায়দার দীপন (৪৮) ও একই এলাকার ইদ্রিস হাজীর পুত্র জহির উদ্দিন (৪৭)।

গত ৪ জুন পৌরসভার দক্ষিন দেনায়েতপুর গ্রামের আবুল খায়েরের মেয়ে জান্নাতকে সিএনজি করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় দুই আসামী। অনেক খোঁজাখুজির পর কিশোরীকে না পেয়ে তার পিতা গত ২০ জুন বাদী হয়ে  ৬ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে রায়পুর থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে দীপন ও জহিরকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে (২১ জুন) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন।

এছাড়াও গ্রেফতারকৃত দীপনের বিরুদ্ধে গতবছর মালয়শিয়া প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠে। তখন ওই ঘটনায় সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মী হোসেন চৌধুরীকে মারধর করে ৭ দিন কারা ভোগ করে।

চররুহিতা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যাক্তি জানান, দীপেন ও জহির ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় থেকে সাধারন মানুষের জমি দখল, থানার সোর্স পরিচয়ে নিরিহ মানুষকে হয়রানী, প্রবাসীদের স্ত্রীদেরকে কুপ্রস্তাব দেয়া, মাদক ব্যাবসা, টাকার বিনিময়ে সালিশ বানিজ্যসহ নানান অপকর্মে জড়িত।

সদর উপজেলার চররুহিতা ইউপি সদস্য আবুল বাসার বলেন, দীপন ও জহির খুব খারাপ লোক, এরা দুইজনে আমার পিছনে লেগে থেকে বহুভাবে আমাকে হয়রানি করেছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা ও রায়পুর থানার এসআই এরফান বলেন,  কিশোরী অপহরণের মামলায় কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে দীপন ও জহিরকে চররুহিতা গ্রামথেকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন