গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
জুন ১৮, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

মা ব্যাস্ত ছিলেন রান্নার কাজে। বাবা থাকেন প্রবাসে। এরই ফাঁকে বসতঘরের পাশে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের হিরা ও মুক্তা নামে দুই জমজ বোনের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

হিরা ও মুক্তা উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। জমজ দুই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী দম্পত্তির আর কোন সন্তান নেই।।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইয়াছিন ব্যাপারি আমিন বলেন, পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই জমজ শিশু পুকুরের পানিতে পড়ে যায়। এরপর জমজ কন্যাদের মা ও পরিবারের লোকজন আশপাশে শিশুদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।

এসময় বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। শিশুদেরর করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়পুর ইউপি পরিষদ চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী সুমন বলেন, আমার এলাকার প্রবাসাীর কমলমতি শিশুদের মৃত্যুর ঘটনায় আমিও মর্মাহত। পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন