গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. পরিবেশ প্রকৃতি
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

শীর্ষ সংবাদঃ
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
  • বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

    অধ্যাপক আসিফ নজরুল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ | সংগৃহীত ছবি

Link Copied!

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞতা জানান।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

ড. আসিফ নজরুল উল্লেখ করেন, মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তাদের দল। খেলার মাঠে কোনো ধরনের রাজনীতি থাকা উচিত নয়—এই বিবেচনায় ভেবে চিন্তেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরিফ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়টিকে তিনি যথাযথ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6070

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন