গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

গাজায় ইসরায়েলি হামলায় ১১ সাংবাদিক নিহত

শীর্ষ সংবাদ ডেস্কঃ
অক্টোবর ১৪, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। এদিকে শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাগুলিতে রয়টার্সের ইশাম আব্দুল্লাহ নামে এক সাংবাদিক নিহত হন। ওই হামলায় আল জাজিরার আরও দুই সাংবাদিক আহত হয়েছেন।

নিউইয়র্ক ভিত্তিক সংস্থা সিপিজে এক বিবৃতিতে বলেছে, যুদ্ধের প্রথম সাত দিনে অন্তত ১১ জন সাংবাদিক নিহত, দু’জন নিখোঁজ এবং দু’জন আহত হয়েছেন। নয়জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে; একজন ইসরায়েলি সাংবাদিক নিহত এবং একজন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। খবর আনাদুলু।
সিপিজে বলেছে যে গাজার সাংবাদিকরা বিশেষ করে চলমান বিমান হামলার মধ্যে সংঘর্ষের কভার করার সময় উচ্চ ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

সিপিজে এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রাম সমন্বয়কারী শেরিফ মনসুর বলেন, ‘সাংবাদিকরা সঙ্কটের সময়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন বেসামরিক ব্যক্তি এবং যুদ্ধরত পক্ষের দ্বারা তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয়। সাংবাদিকরা এই গুরুত্বপূর্ণ সংঘাত কভার করার জন্য অঞ্চল জুড়ে মহান ত্যাগ স্বীকার করছে। তাদের জীবনসংহারি মূল্য প্রদান বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা সব পক্ষকেই নিতে হবে।

আরও পড়ুন—    টি-টোয়েন্টিতে ৪২৭ রান! আর্জেন্টিনার বিশ্বরেকর্ড

আরও পড়ুন—    উলিপুরে মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগ

আরও পড়ুন—    জামা‌য়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…