গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ফিলিস্তিনিদের লাশের পর লাশ আসছে হাসপাতালে

শীর্ষ সংবাদ ডেস্কঃ
অক্টোবর ৭, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গাজা উপত্যাকায় বিমান হামলা শুরু করেছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। শনিবার হামলার পরপর গাজার হাসপাতালে লাশের পর লাশ আসতে শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল সূত্র জানিয়েছে, দখলদার ইসরায়েলি হামলায় অন্তত ১৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় আহতের সংখ্যা এক হাজার ৬০০ ছাড়িয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার দখলদার ইসরায়েলে ব্যাপক মাত্রায় হামলা শুরু করে। দখলদার ইসরায়েলেরি ভূ-খন্ডে গত কয়েক দশকের মধ্যে হামাসের এটি সবচেয়ে বড় আক্রমণ।

আরও পড়ুন—    হামাসের ৫ হাজার রকেট নিক্ষেপ, ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা ইসরায়েলের

হামাস জানিয়েছে, তারা প্রায় পাঁচ হাজার রকেট ছুড়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। হামলায় ৪৩ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম ডেইলি প্যালেস্টাইন জানিয়েছে, গাজার দক্ষিণে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। গাজায় বিমান হামলায় হতাহতদের উদ্ধারে জন্য যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ক্রুসহ বেশ কয়েক জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালে কয়েক ডজন হতাহতকে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে বিপুল সংখ্যক শোকার্ত পরিবার হাসপাতালের দিকে ছুটতে শুরু করেছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…