গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চাঁদের মাটিতে ভেঙ্গে পড়লো রাশিয়ার লুনা২৫, টিকে রইল ভারতের চন্দ্রযান-৩

শীর্ষ সংবাদ ডেস্কঃ
আগস্ট ২০, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

অপ্রত্যাশিত ভাবে চাঁদের মাটিতে ভেঙ্গে পড়েছে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। রুশ মাহকাশ সংস্থাকে উদ্ধৃত করে আর্ন্তজাতিক অনেক গণমাধ্যম এই তথ্য দিয়েছে।

রাশিয়ার মহাকাশযান যাত্রার প্রায় এক মাস আগে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার এটি চাঁদের বুকে নামার কথা। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে গত ৪৭ বছরে এই প্রথম চন্দ্রাভিযানে শামিল হয়েছিল রাশিয়া। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হল।

আরও পড়ুন-   জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছিঃ ইসি রাশেদা

এর আগে ১০ অগস্ট চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-২৫। সোমবার চাঁদের মাটিতে নামার কথা ছিল রাশিয়ার যানটির। শনিবার চাঁদের কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় মনুষ্যবিহীন এ যানটি। পরে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে।

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস রবিবার সকালে জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৫৭ মিনিটের পর লুনা-২৫ এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যানটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে গেছে এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে এটি বিধ্বস্ত হয়েছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 5770

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…